উইকেটে শেষ জুটি। জয়ের জন্য ইনিংসের শেষ ছয় বলে প্রয়োজন আট রান। ওভারের প্রথম বলেই চার মারেন আশিকুর জামান। পরের বলটি ওয়াইড। দ্বিতীয় বলে আসে এক রান। দুই বলে ছয় রান তুলে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। অবিশ্বাস্য হলেও সত্য এই ম্যাচটাই হেরে গেছে যুবারা। কারণ ওভারের তৃতীয় বলে রানআউট হয়ে যান শেষ ব্যাটসম্যান রিপন মণ্ডল। মুহূর্তেই ম্যাচটা হেরে গেল বাংলাদেশের যুবারা। তীরে এসে জয়ের তরি ডুবে যায় টাইগার জুনিয়রদের। গতকাল ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস এক রানের জয় পায় শ্রীলঙ্কা যুব দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে গেল বাংলাদেশ। গতকাল আগে ব্যাট করে স্বাগতিকরা আট উইকেটে ২২৮ রান তুলেছিল। জবাবে মাহফিজুল ইসলামের হাফ সেঞ্চুরির পরও ৪৯ দশমিক ৩ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মাহফিজুল ৭৫ রান করেন
