ভালোবাসার জনপ্রিয় গান

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১

বিশ্বখ্যাত অনেক শিল্পী গানে গানে প্রেমের জয়গান গেয়েছেন। সেসব গান প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে। তেমনি প্রেমের সেরা কয়েকটি গান নিয়ে এবারের আয়োজন—

রক এন রোলের রাজা এলভিস প্রিসলি তার ‘লাভ মি টেন্ডার’ গানটি ১৯৫৬ সালের ৯ সেপ্টেম্বর প্রথম ‘দ্য এড সুলিভ্যান শো’ অনুষ্ঠানে পরিবেশন করেন। আর তাতেই আরসিএ রেকর্ডস ১০ লাখ কপি অগ্রিম সরবরাহের অনুরোধ পায়। এই বিপুল জনপ্রিয়তা দেখে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স তাদের ‘দ্য রেনো ব্রাদারস’ ছবির নাম পাল্টে রাখে ‘লাভ মি টেন্ডার’। ভেরা ম্যাটসনকে নিয়ে এটি লিখেছিলেন প্রিসলি।

০০০সর্বকালের সেরা ১০ প্রেমের গানের তালিকার শীর্ষে আছে হুইটনি হাউস্টনের গাওয়া ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’। যদিও ১৯৭৩ সালে গানটি লিখেছিলেন বিখ্যাত আরেক গায়িকা ডলি পার্টন এবং তিনিই ১৯৭৪ সালে গানটি প্রথম গেয়েছিলেন। তবে হুইটনির গায়কীতেই শ্রোতারা এটি বেশি শুনেছে। গানটি টানা ১৪ সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষে ছিল। ২০১২ সালে হুইটনির মৃত্যুর পর গানটি আবারও শীর্ষে আসে।

০০০

‘ভিসন কুইস্ত’ চলচ্চিত্রের জন্য ১৯৮৫ সালে ম্যাডোনা গান ক্রেজি ফর ইউ গানটি, পরে বিভিন্ন অ্যালবামেও গানটি জায়গা করে। গানটি বিলবোর্ডে শীর্ষস্থান দখল করে এবং এর জন্যই ম্যাডোনা সর্বপ্রথম গ্র্যামি মনোনয়ন পায়।

০০

কানাডিয়ান গায়িকা সেলিন ডিওনের ‘লেটস টক অ্যাবাউট লাভ’ অ্যালবামের গান ‘মাই হার্ট উইল গো অন’ ১৯৯৭ সালে জার্মানি ও অস্ট্রেলিয়ায় আর ১৯৯৮ সালে বিশ্বব্যাপী প্রকাশিত হয়। গানটি লিখেছেন উইল জেনিংস, সুর করেছেন জেমস হর্নার। এটি সর্বকালের সর্বাধিক বিক্রিত একক গানের মধ্যে অন্যতম। সর্বকালের সেরা ব্যবসাসফল ছবিগুলোর অন্যতম ‘টাইটানিক’-এর থিমসং হিসেবে ব্যবহূত হয়েছে গানটি।