প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২৩:১৩

গত রবিবার দৈনিক ইত্তেফাকের ৫ নম্বর পৃষ্ঠায় ‘নিয়োগ বোর্ডে বাদ পড়েও হলেন শিক্ষক, আছে আরো অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ড. হাসিবুর রহমান ও ড. মো. আবু সালেহ। এতে তারা জানান, প্রকৃত সত্যকে আড়াল করে একটি মহল আমাদের পেশাগত মর্যাদাহানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নয়নের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধান অনুসরণ করে উপাচার্য নির্বাহী আদেশের বলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুই জন শিক্ষক ট্রান্সফার করেন। জ্যেষ্ঠতা সম্পর্কিত বিষয়ে সংবাদে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সঠিক নয়। এখানে বিশ্ববিদ্যালয় আইন বা বিধিবিধান কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। মুজিববর্ষে ডায়েরি প্রণয়ন সম্পর্কে এই সংবাদে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃত তথ্য হলো, আমি ড. মো. হাসিবুর রহমান মুজিববর্ষ ডায়েরি প্রণয়ন কমিটির সভাপতি ছিলাম, কিন্তু মুদ্রণের সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।

প্রতিবেদকের বক্তব্য : সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। তথ্যসূত্র এবং সুনির্দিষ্ট অভিযোগের বাইরে প্রকাশিত সংবাদে কোনো কথা বলা হয়নি।