বান্দরবানে ৪ কোটি টাকার আফিমসহ নারী পাচারকারী আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৯:১৫

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি ৮১ গ্রাম আফিমসহ এক পাহাড়ী নারী পাচারকারীকে আটক করেছে। আটককৃত নারী হলেন য়ইচিংনু মারমা। তিনি রোয়াংছড়ি উপজেলার ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের বাসিন্দা। আটককৃত আফিমের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা।

গতকাল সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর রাতে রামজাদী এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

ইত্তেফাক/এমআর