দেশের মানুষ উসকানির কারণে বিদ্বেষী হয়ে উঠছে। যারা সত্যিকারের ধর্মপ্রাণ মানুষ, তারা কিন্তু সহিংসতা করে না। এসব তো করে সুবিধাভোগীরা। সবচেয়ে বড় কথা, সাংস্কৃতিকভাবে তো আমরা দেশটা নষ্ট করে ফেলছি। সব মিলিয়ে আমি খুবই ক্ষুব্ধ, কিছুটা হতাশও। এই পরিস্থিতি কী করে উদ্ভব হলো? তার মানে মানুষের মধ্যে যুক্তি কমে গেছে। আর্গুমেন্টিভ যে সমাজ সেটা তৈরি হচ্ছে না।
মানুষের মাঝে বিদ্বেষ বাড়ার কারণ প্রসঙ্গে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
