ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম এবং অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন সংঘ (ইউএস), জামালপুরের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। হিজড়া গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন চুক্তির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলি, পরিচালক (অর্থ) জোহাইর তাহেরআলী, ইউএসের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা উপস্থিত ছিলেন
---
ইয়ার্ন ডাইং শিল্প ও ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি গাজীপুরের বাদা কলমেশ্বর এলাকায় অবস্থিত লাবিব ডাইং ফ্যাক্টরিতে নতুন শিল্প কমপ্লেক্স উদ্বোধন করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের মাতা সালমা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সিআইপি
---
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি ছয়টি নতুন উপশাখার উদ্বোধন করেছে। ভার্চুয়াল প্ল্যাটফরমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপশাখাগুলোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মো. তাজুল ইসলাম, ডিএমডি আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক
----
সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষ্যে কেক কাটেন। এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও স্বাধীনতাযুদ্ধে নিহত শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন
