রাজশাহী: বসন্ত মানেই প্রকৃতির নতুন তারুণ্য। তাই ঋতুরাজকে অভ্যর্থনা জানাতে চারপাশে বর্ণিল সাজ ও উত্সব। গতকাল বুধবার এ উপলক্ষে রাজশাহী কলেজের নজরুল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর সোনাদীঘি, সাহেববাজার, জিরো পয়েন্ট, মণিচত্বর প্রদক্ষিণ করে পুনরায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরীসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজাহার উদ্দিন