ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের নদ-নদী দখলমুক্ত করার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালনে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন জেলা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদ আহম্মেদ সঞ্জু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক শেখ সেলিম, আলাউদ্দিন আজাদ, পরিবেশবিদ ফজলুর রহমান খুররম, অ্যাডভোকেট গৌতম কুমার প্রমুখ।
বক্তারা, ঝিনাইদহের ওপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীগুলো দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনতে খননের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
