পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ডেমড়া সড়কে নছিমন চাপায় রানী খাতুন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নছিমনের চালককে আটক করেছে জনতা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার ধুলাউড়ি বাজার থেকে একটি নছিমন ডেমড়ার দিকে যাত্রা করে। লক্ষ্মীপুর ব্রীজের পাশে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে নছিমনটি পথচারী রানী খাতুনকে চাপা দিয়ে ইসমাইলের ঘরের মধ্যে ঢুকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত রানীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রানী বিলচাপরী গ্রামের আঃ বারেকের স্ত্রী। এলাকাবাসী নছিমন চালক রানাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা হচ্ছে। চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এসএ
