বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার (২০ অক্টোবর) দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পয়েন্টে ১৫০ সেন্টিামিটার পানি বেড়েছে। ফলে তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, কাপাসিয়া ও তারাপুর ইউনিয়নের চরাঞ্চলের দ্রুত পানি উঠতে শুরু করেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, বৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়েছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।
ইত্তেফাক/এসএ
