মুহম্মদ আনিসুল হক
২২ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৪ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: রবি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যেতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা পরিহার করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
