সোনাতলায় কলেজ ছাত্র ছুরিকাহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৫

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

সোনাতলার আড়িয়ার ঘাটে মেলায় বেড়াতে এসে পূর্বশত্রুতার জের ধরে মোঃ রাফি (১৬) নামে একজন কলেজ ছাত্র ছুরিকাহত হয়েছে। বাঙালি নদীর আড়িয়ার ঘাটে প্রতি বছরের মতো গত মঙ্গলবার সপ্তম মাকুড়ি স্নান মেলা অনুষ্ঠিত হয়। কয়েকজন বন্ধুর সঙ্গে রাফি মেলায় বেড়াতে আসে। দুপুরে পরিচিত কয়েকজন যুবক রাফিকে মেলা থেকে ডেকে নিয়ে মেলা সংলগ্ন ব্রিজের পাশে গিয়ে তার শরীরে ছুরিকাঘাতসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে একটি মোবাইলফোন ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় সে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে।