দুইজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে হত্যার দায়ে একজনকে ফাঁসি ও তার এক সহোদরসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে পাঁচলক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলো- পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের মোয়াজ্জেম হোসেন মজু এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, তার সহোদর মোবারক হোসেন ও একই গ্রামের মোঃ আরমান। গতকাল বুধবার কিশোরগঞ্জের ২নং আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারের রায় ঘোষণা করা হয়।
