বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে স্থানীয় মনজুর আলম ও বাহাদুর আলমের সঙ্গে একই এলাকার চাচাতো ভাই মো. কামাল ও আব্দুল খালেকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক জায়গা-জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সংঘর্ষে মো. আব্দুল খালেক ঘটনাস্থলে এবং টিপু নামের একজনের চমেক হাসপাতালে মৃত্যু হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে।
