চাঁদপুর জেলার সড়কগুলোর মধ্যে অন্যতম ব্যস্ত সড়ক হচ্ছে হাজীগঞ্জ-রামগঞ্জ ২০ কিলোমিটারের আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘদিন ধরে এই সড়কটি প্রতিদিনই বাইপাস সড়ক হিসেবে কুমিলা, নারায়ণগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রামের বাস, ট্রাক, কার্গো, মাইক্রো চলাচল করছে। সেই সড়কে দায়সারা সংস্কারের ফলে জায়গায় জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বর্ষার শুরু থেকে অতি বৃষ্টির ফলে গর্তের আকার বড় হয়ে পানিবন্দি হওয়ায় ঘটছে দুর্ঘটনা। লক্ষ করা গেছে, হাজীগঞ্জ বাজারের ব্রিজের পর জিয়ানগর এলাকা, রনি অ্যান্ড জনি বিক্সফিল্ডের সামনে, বেঁলচো বাজার, সেন্দ্রা বাজার, মনতলা বাজার ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকা ঘনিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে ঝুঁকির সৃষ্টি করেছে। বিশেষ করে হাজীগঞ্জ উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী স্থান মনতলা বাজার মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সমস্যা হচ্ছে বেশি। এ অবস্থায়, অতি দ্রুত রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রনি, ফরিদগঞ্জ, চাঁদপুর
