ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বুধবার তিতাস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। দুপুরের দিকে চট্টগ্রাম-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার মৃত আজগর আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সানাউল ইসলাম জানান,  আবু মিয়া দুইটি বগির মধ্য দিয়ে পার হওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে এতে ঘটনাস্থলে কাটা পড়ে সে নিহত হয়।