লায়ন্স জেলা ৩১৫বি২-এর লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজ নিউ হ্যারিটেইজের উদ্যোগে বুধবার বিকালে নন্দীপাড়া রাজধানী স্পেশালাইজড চাইল্ড স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে হুইলচেয়ার, খাবার এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
এর আগে সোমবার ক্লাবটি তেজগাঁও রহিম মেটাল মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করে। ৩১৫বি২ জেলার রিজন চেয়ারপারসন নিউ হ্যারিটেইজের প্রতিষ্ঠাতা লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানাসহ ডিস্ট্রিক্ট গভর্নর এ টি এম নজরুল ইসলাম এমজেএফ, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর এ বি এম আনোয়ারুল বাসেত এমজেএফ, অক্টোবর সার্ভিসের চেয়ারম্যান লায়ন শাহাদত হোসেন এমজেএফ, ক্লাবের সভাপতি আবু ইমরান পমুখ এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
