বিয়ে নয়, বিশ্বকাপে চোখ রশিদের

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:১৫

 ‘বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না’—এমন খবরে রশিদ খান নিজেই চমকে উঠেছিলেন। এই মন্তব্য তো তিনি করেননি। বরং তার বক্তব্যকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। তাতে প্রচুর বিদ্রুপের শিকার হন এই আফগান লেগ স্পিনার।

এএফপিকে দেওয়া এক সাক্ষাত্কারে ২৩ বছর বয়সি রশিদ বলেন, ‘সত্যি বলতে, আমি যখন এটা শুনি, তখন অবাক হই। আমি কখনোই এরকম কিছু বলিনি যে বিশ্বকাপ জিতলেই বিয়ে করব। শুধু বলেছি, আগামী কয়েক বছরে ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত থাকব আমি। তিনটি বিশ্বকাপ আছে। তাই বিয়ের থেকে আমার মনোযোগ ক্রিকেটেই থাকবে।’