জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন না বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। পরশু রাতেই ছুটিতে ঢাকা ছেড়েছেন। তার কি কাজ আছে সেখানে। একটা কোর্স হবে। স্বশরীরে থাকতে হবে। শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল যাবে কলম্বোয়। কিন্তু ব্রুজন দায়িত্ব নিতে চান না। আপদকালীন দায়িত্ব পালন করতে বাফুফে আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমসকে নেয়ার ব্যপারে কথা বলছে। আগামীকাল জাতীয় দল কমিটির মিটিং আছে। সেখানে চূড়ান্ত হবে।
