মেঘনা থেকে নিখোঁজ কোস্ট গার্ড সদস্যের লাশ উদ্ধার

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:২৫

বরিশালের মেঘনা নদী থে?কে নিখোঁজের দুই দিন পর কোস্ট গার্ড সদস্যর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদী থেকে কোস্ট গার্ড সদস্য পারভেজের লাশ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাপক তল্লাশি চালানোর পর কোস্ট গার্ড পারভেজের লাশ উদ্ধার করেছে। জানা গেছে, মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে কোস্ট গার্ডের ট্রলারের সংঘর্ষ হয়। এতে কোস্ট গার্ডবাহী ট্রলার থেকে কোস্ট গার্ডের দুই জন সদস্য নদীতে পড়ে যান। এর পর থেকে পারভেজ নামে এক সদস্য নিখোঁজ ছিলেন।