মেয়াদ শেষ হলেও আরো এক বছরের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে মোহা. শফিকুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। সূত্র জানায়, মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। কিছু দিনের মধ্যেই তাকে আরো এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পরিপত্র জারি করা হতে পারে। আগামী সপ্তাহে রাষ্ট্রপতি দেশে ফিরলে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) প্রদানের প্রজ্ঞাপন বাতিল করা হবে। বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী মোহা. শফিকুল ইসলামের মেয়াদ শেষে আগামী ৩০ অক্টোবর থেকে অবসরোত্তর ছুটি (পিআরএল) প্রদানের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
