এইচএসসি পরীক্ষা:সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৯:৪৫

মো. কবির হোসেন (সুজন), প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের মোট ০৬ টি অধ্যায়ের মধ্য থেকে অংশ বিশেষ নিয়ে একটি বহুনির্বাচনি প্রশ্ন সাজানো হয়েছে। আশা করি  তা তোমাদের সংগ্রহে থাকবে।

১। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্পত্তি কোথা হতে-

i.  মানুষের অভাববোধ হতে  

ii. মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে   

iii. অভাববোধ পূরণের প্রচেষ্টা হতে

কোনটি সঠিক   

ক) i           খ)  ii ও iii                          

গ) i, ও iii                   ঘ) i, ii ও iii

২। কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য?

ক) অধিক মুনাফা অর্জন করা

খ)  ঝুঁকি না নেওয়া

গ) লেনদেনের পৌন:পুনিকতা

গ)  অধিক সম্পদ সৃষ্টি

৩। I  বলতে কোনটিকে বোঝায়?

ক) পণ্য বিনিময় সংক্রান্ত কাজের সমষ্টি

খ) শিল্পীয় কার্যকলাপের সমষ্টি

গ) ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টি ঘ) ব্যবসায় সংক্রান্ত কাজের সমষ্টি

৪। নার্সারি কোন শিল্পের অন্তর্গত?

ক) প্রজনন শিল্প      খ) নিস্কাশন শিল্প     

গ) প্রস্তুত শিল্প        

ঘ) সেবা পরিবেশক শিল্প

৫। প্রাথমিক শিল্প হলো-

i. নদী থেকে মুক্তা সংগ্রহ       

ii. সাগর হতে মুক্তা সংগ্রহ     

iii. বীজ রোপন করে চারাগাছ উত্পাদন

কোনটি সঠিক  

ক) i           খ)  ii ও iii                   

গ) i, ii ও iii                ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব আলী দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁকড়া সংগ্রহ করেন এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান গুলোতে সরবরাহ করেন।

৬। জনাব আলীর কাজ কোন ধরনের বাণিজ্য?

ক) অভ্যন্তরীণ বাণিজ্য

খ) বৈদেশিক বাণিজ্য     

গ) পুন:রপ্তানি     ঘ) রপ্তানি
৭। এই বাণিজ্য বলতে-

i. একটি দেশের ভৌগলিক সীমারেখার মধ্যে ঘটে  

ii. একই দেশে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয়     

iii. এই কার্যক্রম দেশীয় মুদ্রায় সম্পাদিত হয়

কোনটি সঠিক    

ক) i          খ)  ii ও iii            

গ) i, ii ও iii               ঘ) i, ii ও iii

৮। ব্যবসায় পরিবেশের উপাদান হলো-

i. প্রাকৃতিক পরিবেশ       

ii. অর্থনৈতিক পরিবেশ     

iii. রাজনৈতিক পরিবেশ

কোনটি সঠিক    

ক) i          খ)  ii ও iii  

গ) i, ii ও iii               ঘ) i, ii ও iii

উত্তর:১ গ, ২ গ,৩ গ, ৪ ক, ৫ ঘ, ৬ ক, ৭ ঘ, ৮ ঘ