ভারত-ইংল্যান্ডের বাতিল হওয়া টেস্টের সূচি চূড়ান্ত

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২০:২০

গত সেপ্টেম্বরে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষটি (ম্যানচেস্টার টেস্ট) অনির্দিস্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শঙ্কায় ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে পরে অনেক জলঘোলা হয়েছে। অবশেষে সেই ম্যাচটি আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে উভয় দেশের বোর্ড। কবে মাঠে গড়াবে, সেই সূচিও চূড়ান্ত করা হয়েছে।

আগামী ২০২২ সালের জুলাইয়ে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। তার আগে ১-৫ জুলাই এজবাস্টনে ওই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

No description available.

সেপ্টেম্বরে অনুষ্ঠিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নসশিপের সিরিজটিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। অন্য ম্যাচটি ড্র হয়েছে।

সিরিজ সূচি

১-৫ জুলাই: পঞ্চম টেস্ট - এজবাস্টন
৭ জুলাই: প্রথম টি-টোয়েন্টি - দ্য এজেস বউল
৯ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি - এজবাস্টন
১০ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি - ট্রেন্টব্রিজ
১২ জুলাই: প্রথম ওয়ানডে - ওভাল
১৪ জুলাই: দ্বিতীয় ওয়ানডে - লর্ডস
১৭ জুলাই: তৃতীয় ওয়ানডে - ম্যানচেস্টার

ইত্তেফাক/টিএ