রাজনগরে গ্রামীণ খেলাধুলা উত্সব অনুষ্ঠিত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

মৌলভীবাজার প্রতিনিধি

রাজনগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৬ বালক বালিকাদের নিয়ে রাজনগর কদমহাটা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা উত্সব অনুষ্ঠিত হয়। পরে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। গ্রামীণ খেলাধুলা ২টি ও উত্সবের অ্যাথলেটিক্স ১৩টি ইভেন্টে রাজনগর উপজেলার ১৪০ জন ছাত্র-ছাত্রীসহ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।