সর্বসম্মতিক্রমেই ধূসর তালিকায় পাকিস্তান: এফএটিএফ প্রেসিডেন্ট

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২০:১৪

পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে ফাইনান্সশিয়াল একশন টাস্কফোর্স (এফএটিএফ)। সংগঠনটির প্রেসিডেন্ট ডক্টর মার্কাস প্লেয়ার বলেছেন, কোনো একক দেশ নয়, সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব জানিয়েছে লাস্টলি ডট কম।

প্রতিবেদনে বলা হয়, প্লেয়ার বলেন, এফএটিএফ একটি প্রযুক্তিগত সংস্থা। আমরা ঐক্যমতের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করি। তাই কেবল একটি দেশই সিদ্ধান্ত নেয় না, এফএটিএফ'র ৩৯ টি এখতিয়ার রয়েছে এবং পাকিস্তানের বিষয়ে সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল।

সম্প্রতি মানি লন্ডারিং এবং সন্ত্রাসীদের অর্থায়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য তিন দিনের পূর্ণাঙ্গ বৈঠকের সমাপ্তির পর পাকিস্তানকে আবার 'গ্রে লিস্টে' রেখেছে এফএটিএফ।

ইত্তেফাক/এসএ