দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
সাজেকে চাঁদের গাড়ি থেকে পড়ে জিনিয়াস চাকমা (২৭) নামে এক পর্যটক নিহত হয়েছে।
জানা গেছে, নিহতের বাড়ি রাঙ্গামাটি জেলার রাঙ্গাপানিছড়া এলাকায়। সে বন্ধুদের সাথে সাজেকে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে সাজেক থেকে ফেরার পথে গাড়ির ছাদ থেকে ছিটকে পড়ে। গাড়িতে থাকা অপর লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সাজেক থেকে এক কিলোমিটার অদূরে চাঁদের গাড়িটি টার্নিং ঘোরার সময় চলন্ত গাড়ি থেকে লাফ দিলে এদুর্ঘটনা ঘটে।
