সিরিয়ায় আল-কায়েদা নেতা কে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১২:২৬

মার্কিন সেনারা সিরিয়ায় ড্রোন হামলায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যা করেছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র জন রিগসবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে।

Senior al-Qaeda leader killed in US drone strike in Syria: Pentagon, World  News | wionews.com

শুক্রবার এক বিবৃতিতে  রিগসবি বলেন, ‘তিনি নিহত হওয়ায় সন্ত্রাসী এই গোষ্ঠীর নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের মিত্র ও নিরপরাধ সাধারণ মানুষের বিরুদ্ধে এই গোষ্ঠীর হামলার যেসব চক্রান্ত ছিল- তা খানিকটা হলেও বানচাল করা সম্ভব হয়েছে।’

তিনি আরো জানান হামলায় এমকিউ-৯ ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন জন রিগসবি। আল মাতার ছাড়া আর কেউ এই হামলায় হতাহত হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

Senior al-Qaeda leader killed in US drone strike in Syria: Pentagon - World  News

গত ২১ তারিখ দক্ষিণ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। দু’দিন আগের এই হামলার সঙ্গে আল মাতারের নিহত হওয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না- বিবৃতিতে তা পরিস্কার করেননি মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র। সিরিয়ার কোন অঞ্চলে আল কায়েদার এই নেতা নিহত হয়েছেন তাও বলেননি তিনি।

জন রিগসবি বলেন, ‘আল কায়দা সবসময়েই যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্তমানে তারা সিরিয়াকে নিরাপদ স্বর্গ হিসেবে বিবেচনা করছে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, সিরিয়াতে তারা নিজেদের পুনরায় সংগঠিত করছে।’

গত সেপ্টেম্বরে সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী নিয়ন্ত্রিত উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে হামলা পরিচালনা করেছিল মার্কিন সেনাবাহিনীর সদর দফতর পেন্টাগন। ওই হামলায় নিহত হয়েছেন এই গোষ্ঠীর অপর জ্যেষ্ঠ নেতা সালিম আবু আহমেদ।

ইত্তেফাক/এফএস