শিক্ষার্থীদের হোমওয়ার্ক কমাতে চীনে নতুন আইন

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭:৩৬

শিক্ষার্থীদের বাড়ির কাজ ও বাড়তি পড়ার চাপ কমাতে নতুন একটি আইন পাশ করেছে চীন। দেশটির সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে শনিবার (২৩ অক্টোবর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নতুন আইনের পুরোটা এখনো প্রকাশিত হয়নি। চাপ কমানো নিশ্চিত করার দায়িত্ব নেবে স্থানীয় সরকার। তারা অভিভাবকদের বলবে সন্তানের জন্য যুক্তিসঙ্গত বিশ্রাম এবং ব্যায়ামের সময় বরাদ্দ করতে।

সম্প্রতি শিশুদের জন্য অনলাইনে গেমস খেলার সময় সীমিত করে চীনের শিক্ষা মন্ত্রণালয়। এখন চীনা শিশুরা শুধু শুক্র, শনি ও রবিবার এক ঘণ্টার জন্য অনলাইন গেমস খেলতে পারবে। তা ছাড়া শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনগুলোতে বাড়তি পড়াশোনা ও বাড়ির কাজ নিষিদ্ধ করা হয়েছিল।

ইত্তেফাক/এসএ