রাজনগরে গ্রামীণ খেলাধুলা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

মৌলভীবাজার প্রতিনিধি  

রাজনগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৬ বালক বালিকাদের নিয়ে সম্প্রতি রাজনগর কদমহাটা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা উত্সব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল ৫টি গ্রুপে ছেলেদের অ্যাথলেটিক, ছেলে এবং মেয়েদের গ্রুপে দাড়িয়াবাধা, গোল্লাছুট, কানামাছি ভো-ভো, ১০০মিটার দৌড়, গোলক নিক্ষেপ ইত্যাদি।

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় উপজেলার ১৪০ জন ছাত্রছাত্রীসহ তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ ক্রীড়া উত্সব উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।