পীরগঞ্জে সহিংসতার নেপথ্যে কে

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯:৪৪

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার সহিংসতার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার সৈকত মণ্ডল কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন। সৈকতকে পীরগঞ্জে সহিংসতার অন্যতম হোতা হিসেবে দাবি করেছে র‌্যাব। 

নিজের ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ১৮ অক্টোবর সৈকতকে অব্যাহতি দেওয়া হয়। রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের শাখার সভাপতি সাইদুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৈকত কারমাইকেল কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় সৈকতের প্রতি সহপাঠীরা ক্ষুব্ধ ছিলেন।


 
গ্রেফতারের পর শনিবার (২৩ অক্টোবর) র‌্যাব সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে সৈকতকে পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা হিসেবে দাবি করা হয়েছে।

ছাত্রলীগের কামাইকেল কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান সিজার জানান, সৈকত আগে থেকেই ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল। বিষয়টি পীরগঞ্জের ঘটনার আগে আমাদের নজরে আসে। এ কারণে মহানগর ছাত্রলীগের পরামর্শক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।  
 

 ইত্তেফাক/ইউবি