সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এইচএসসি পরীক্ষা:২০২১ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৩৬

নির্মল ইন্দু সরকার

সাবেক প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কেন্দ্রীয় ব্যাংক

 

১। বাংলাদেশের ৫ টাকার নোট কে ইস্যু করে?

(ক) রাষ্ট্রপতি               (খ) অর্থসচিব

(গ) সোনালী ব্যাংক       (ঘ) বাংলাদেশ ব্যাংক

২। কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার থেকে সিকিউরিটি ক্রয় করলে যা হয়—

(ক) মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়                           

(খ) মুদ্রা সরবরাহ হ্রাস পায়

(গ) জনসাধারণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়            

(ঘ) জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পায়

৩। নিম্নের কোনটি ঋণ নিয়ন্ত্রণের গুণগত হাতিয়ার-

(ক) ব্যাংক হার             (খ) নৈতিক প্ররোচনা

(গ) খোলাবাজার নীতি   (ঘ) সংরক্ষিত জমার নীতি

৪। নিচের কোন প্রক্রিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রযোজ্য নয়?

(ক) সিকিউরিটি মার্জিন বৃদ্ধি                          

(খ) তারল্য বৃদ্ধি করা

(গ) ব্যাংক রেট বৃদ্ধি করা                                               

(ঘ) ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করা

৫। নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম প্রতিষ্ঠিত হয়?

(ক) রোম    (খ) লন্ডন (গ) ইতালি    (ঘ) ব্রাসেলস

৬। ব্যাংক রেট বলতে বোঝায়?

(ক) শেয়ার ক্রয়ের জন্য মার্চেন্ট ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণের উপর ধার্যকৃত সুদ

(খ) আন্তঃব্যাংক ঋণের উপর ধার্যকৃত সুদ

(গ) ব্যাংক কর্তৃক ঋণের উপর ধার্যকৃত সুদ

(ঘ) কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংক সমূহের ঋণের উপর ধার্যকৃত সুদ

৭। বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে?

(ক) হিসাব খোলা                      (খ) ভোক্তা ঋণ

(গ) রেপো                                  (ঘ) গাড়ি ঋণ

৮। নিকাশ ঘরের প্রধান কাজ-

(ক) আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তিকরণ        

(খ) মূল্যস্তরের স্থিতীশীলতা রক্ষা

(গ) মুদ্রাবাজার গঠন করা                               

(ঘ) ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ

৯। রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়?

(ক) মূলধনের গঠন             (খ) বৈদেশিক মুদ্রার মজুত

(গ) ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ

(ঘ) সম্পদের সুষম বণ্টন

১০। নিচের কোন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের কাজ করে?

(ক) সোনালী ব্যাংক      (খ) ন্যাশনাল ব্যাংক

(গ) জনতা ব্যাংক          (ঘ) অগ্রণী ব্যাংক

১১। নিচের কোনটি বাংলাদেশের মুদ্রাবাজারের নিয়ন্ত্রক সংস্থা-

(ক) ঢাকা স্টক এক্সচেঞ্জ   (খ) বাংলাদেশ ব্যাংক

(গ) অর্থ মন্ত্রণালয়         (ঘ) বাণিজ্যিক ব্যাংক

১২। নিকাশঘর একটি-

(ক) মধ্যস্থতাকারী সংস্থা   (খ) নোট ইস্যুকারী সংস্থা

(গ) ঋণ গ্রহণকারী সংস্থা  (ঘ) ঋণ প্রদানকারী সংস্থা

১৩। কলমানি রেট কী?

(ক) কেন্দ্রীয় ব্যাংকের সুদ  (খ) আন্তঃব্যাংক সুদের হার

(গ) বিনিয়োগের সুদের হার              (ঘ) ঋণের হার

১৪। বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নির্বাহী পদের নাম কী?

(ক) গভর্নর                                  (খ) চেয়ারম্যান

(গ) ব্যবস্থাপনা পরিচালক               (ঘ) সিইও

১৫। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কোন কাজটি করে ?

(ক) মূল্যস্তর স্থিতিশীল রাখে                                            (খ) অর্থ জমা ও  সম্পদ সংরক্ষণ

(গ) ঋণের শেষ আশ্রয়স্থল                                              (ঘ) ব্যাংক গঠন ও তদারকি

১৬। ঋণ নিয়ন্ত্রণ কী?

(ক) ঋণের পরিমাণ হ্রাস পায়

(খ) ঋণের পরিমাণ বৃদ্ধি পায়

(গ) ঋণের পরিমাণ কার্যসীমায় সংরক্ষণ                             (ঘ) ঋণের তদারকি

১৭। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ কাজ?

(ক) তহবিল সংরক্ষণ                                                     (খ) ব্যাংকের তালিকাভুক্তকরণ

(গ) নোট ও মুদ্রার প্রচলন                                                (ঘ) আর্থিক তথ্য প্রকাশ ও সরবরাহ

১৮। কেন্দ্রীয় ব্যংকের প্রধান উদ্দেশ্য কী?

(ক) মুনাফা অর্জন                     (খ) বিনিয়োগ বৃদ্ধি

(গ) অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা     (ঘ) অর্থ স্থানান্তর

১৯। এল. সি খোলার জন্য কোন ব্যাংকের অনুমতি নিতে হয়?

(ক) বাণিজ্যিক ব্যাংক    (খ) কেন্দ্রীয় ব্যাংক

(গ) শিল্প ব্যাংক           (ঘ) মার্চেন্ট ব্যাংক

২০। কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়—

(ক) মুদ্রা ইস্যু                               (খ) ঋণ নিয়ন্ত্রণ

(গ) ঋণ আমানত সৃষ্টি    (ঘ) মুদ্রাবাজার নিয়ন্ত্রণ

উত্তর:

১.ঘ, ২.ক ৩.খ, ৪.ঘ, ৫.খ, ৬.ঘ, ৭.গ, ৮.ক, ৯.গ, ১০.ক, ১১.খ, ১২.ক, ১৩.খ, ১৪.ক, ১৫.খ, ১৬.গ, ১৭.গ, ১৮.গ, ১৯.খ, ২০.গ,