এইচএসসি পরীক্ষা:২০২১

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৩৭

ইসলামের ইতিহাস ও

সংস্কৃতি প্রথমপত্র

মুহাম্মদ আবু মুছা

প্রভাষক

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

পূর্বে প্রকাশের পর

প্রাক-ইসলামি আরব

জ্ঞানমূলক প্রশ্নোত্তর:

প্রশ্ন:৩১। ‘মেসোপটেমিয়া’ শব্দটি কোন ভাষার শব্দ?

উত্তর:‘মেসোপটেমিয়া’ শব্দটি গ্রিক ভাষার শব্দ।

প্রশ্ন:৩২। ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?

উত্তর:‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।

প্রশ্ন:৩৩। কিউনিফর্মকে কীরূপ চিত্রলিপি বলা হয়?

উত্তর:কিউনিফর্মকে অক্ষরভিত্তিক চিত্রলিপি বলা হয়।

প্রশ্ন:৩৪। ডুঙ্গি কে ছিলেন?

উত্তর:ডুঙ্গি ছিলেন সুমেরীয় সম্রাট।

প্রশ্ন:৩৫। সুমেরীয়দের ধমর্ মন্দিরকে কী বলা হতো?

উত্তর:সুমেরীয়দের ধমর্ মন্দিরকে ‘জিগুরাত’ বলা হতো।

প্রশ্ন:৩৬। হিব্রুদের ধর্মীয় গ্রন্থ কী নামে পরিচিত?

উত্তর:হিব্রুদের ধর্মীয় গ্রন্থ ‘তাওরাত’ যা ওল্ড টেস্টামেন্ট নামে পরিচিত।

প্রশ্ন:৩৭। বিখ্যাত গ্রন্থ ‘The Histories’ কার রচিত?

উত্তর:বিখ্যাত গ্রন্থ ‘The Histories’ ইতিহাসের জনক হেরোডোটাসের রচিত।

প্রশ্ন:৩৮। ‘ইলিয়াড’ ও ‘ওডেসি’ মহাকাব্যের লেখক কে?

উত্তর:‘ইলিয়াড’ ও ‘ওডেসি’ মহাকাব্যের লেখক গ্রিক-মহাকবি হোমার।

প্রশ্ন:৩৯। ‘Politics’ গ্রন্থের লেখক কে?

উত্তর ঃ ‘Politics’ গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক এরিস্টটল।

প্রশ্ন:৪০। সক্রেটিসের দর্শনের প্রধান বিষয় কী ছিল?

উত্তর:সক্রেটিসের দর্শনের প্রধান বিষয় ছিল আদর্শ রাষ্ট্র ও সত্ নাগরিক গড়ে তোলা।

প্রশ্ন:৪১। ‘Republic’ গ্রন্থের লেখক কে?

উত্তর:‘Republic’ গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক প্লেটো।

প্রশ্ন:৪২। ত্রয়ী শাসন কী?

উত্তর:সম্রাট জুলিয়াস সিজারের মৃত্যুর (খ্রিষ্টপূর্ব ৪৪ অব্দ) পর রোম সাম্রাজ্য অক্টোভিয়ান সিজার, মার্ক এন্থোনি ও লেপিডাসের মধ্যে বিভক্ত হয়ে যায়, যা ইতিহাসে ‘ত্রয়ী শাসন’ নামে পরিচিত।

প্রশ্ন:৪৩। ব্যাবিলনীয়দের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কী?

উত্তর:ব্যাবিলনীয়দের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম হাম্মুরাবি।

প্রশ্ন:৪৪। কোন শব্দ থেকে ‘ব্যাবিলন’ শব্দের উত্পত্তি?

উত্তর:‘বাব ইল’ শব্দ থেকে ‘ব্যাবিলন’ শব্দের উত্পত্তি।

প্রশ্ন:৪৫। ‘ব্যাবিলন’ শব্দের অর্থ কী?

উত্তর:‘ব্যাবিলন’ শব্দের অর্থ দেবতার নগর।

প্রশ্ন:৪৬। স্টোয়িকবাদের মূল কথা কী?

উত্তর:রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদ ‘স্টোয়িকবাদ’-এর মূলকথা হলো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং সত্যবাদী হওয়ার মধ্য দিয়েই সুখ লাভ করা।

প্রশ্ন:৪৭। রোমে নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালার নাম কী?

উত্তর:রোমে নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালার নাম ‘কলোসিয়াম’।

প্রশ্ন:৪৮। জাহেলিয়া যুগ কী?

উত্তর:হযরত মুহাম্মদ (স)-এর আবির্ভাবের আগে আরবের প্রায় একশ বছর সময় আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ বলে পরিচিত।

প্রশ্ন:৪৯। ‘আইয়াম’ শব্দের অর্থ কী?

উত্তর:‘আইয়াম’ শব্দের অর্থ যুগ।