স্পোর্টস রিপোর্টার
গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকি লিগে ঢাকা ইউনাইটেড জিতেই চলেছে।
গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে ঢাকা ইউনাইটেড ১২-২ গোলে হারিয়েছে মুক্ত বিহঙ্গকে। লিগে ঢাকা ইউনাইটেডের এটি টানা পঞ্চম জয়। ঢাকা ইউনাইটেড নয় খেলায় অষ্টম জয় পাওয়ায় দারুণ খুশি ক্লাব কোচ কর্মকর্তারা।
ঢাকা ইউনাইটেডের ভিজেন্দার সিং ৪, সজীব হোসেন ৩, সৈয়দ আল মামুন ২, রাজু আহমেদ তপু ২, আরাফাত হোসেন ১টি গোল করেন। মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের জামাল উদ্দিন শাওন ও সাইফুল ইসলাম গোল করেন।
ঢাকা ইউনাইটেড ২-২ গোলে ড্র করেছিল ব্যাচেলার্সের সঙ্গে। হকি মাঠে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় পিডব্লিউডি ৮-৩ গোলে হারায় ফরাশগঞ্জকে। বিজয়ী দলের আলমগীর ২, মেহেদী ২, পরিমল, ফরিদুল, জীবন ও লাভজট সিং ১টি করে এবং ফরাশগঞ্জের রাব্বি ২, ও সফিকুল ১টি গোল করেন।
