প্যাশন বিএক্স১০ সিরিজের ল্যাপটপ

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৩৯

 

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

এবার বড় ডিসপ্লের হাই রেজুলেশনের নতুন সিরিজের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ‘প্যাশন বিএক্স১০’  সিরিজের ওই ল্যাপটপের প্রধান আকর্ষণ ১৫.৬ ইঞ্চির এন্টি গ্লেয়ার ফুল এইচডি এলইডি ব্যাকলিট ডিসপ্লে। যা ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো বা ভাঁজ করা যাবে। ফলে ব্যবহারকারী কাজ কিংবা বিনোদনে পাবেন বাড়তি সুবিধা। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী জানান, নতুন এই সিরিজের ল্যাপটপগুলোর মডেল হলো ‘প্যাশন বিএক্স৩১০’, ‘প্যাশন বিএক্স৫১০’ এবং ‘প্যাশন বিএক্স৭১০’। মডেলভেদে ল্যাপটপগুলোতে ব্যবহূত হয়েছে ১.৬০ থেকে ৪.৯০ গিগাহার্টস ক্লকরেট পর্যন্ত ইন্টেলের দশম প্রজন্মের কোরআই থ্রি, কোরআই ফাইভ এবং কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম, ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভসহ অত্যাধুনিক সব ফিচার। খুব শিগগিরই দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে ওই ল্যাপটপগুলো পাওয়া যাবে। ধূসর (গ্রে) রঙের ডিজাইনের ‘প্যাশন বিএক্স৫১০’ এবং ‘প্যাশন বিএক্স৭১০’ মডেলের ল্যাপটপ দুটির দাম পড়বে যথাক্রমে ৬৪,৫৫০ এবং ৭৪,৫৫০ টাকা।