বেসবল খেলবে বিজেএমসি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

স্পোর্টস রিপোর্টার

ফুটবল, হ্যান্ডবল, অ্যাথলেটিকস, কাবাডিসহ অনেক খেলায় অংশ নেয় অফিস দল বিজেএমসি। এবার তারা বেসবলেও অংশগ্রহণ করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে আগামী ২০-২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের ষষ্ঠ জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপ।

পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। বর্তমান চ্যাম্পিয়ন পুলিশ, আনসার, সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, রানার্সআপ ঢাকা জেলা, চট্টগ্রাম বিভাগ এবং নবাগত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি, ইউএসসিডি গাজীপুর, সাভারের কমিউনিটি স্পোর্টস দুই গ্রুপে লড়াই করবে।

জাতীয় বেসবল উপলক্ষে গতকাল বিকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার, বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ।