ওয়েব সিরিজে একসঙ্গে তারা...

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৪১

নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও দারুণ প্রশংসিত হচ্ছেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ। সেই ধারাবাহিকতায় এবার একসঙ্গে জুটি বাঁধছেন তারা। শিহাব শাহিনের নতুন ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’-এ দেখা যাবে তাদের। সম্প্রতি এমনটাই জানিয়েছেন নির্মাতা শিহাব শাহিন। তিনি বলেন, ‘ক্রাইম থ্রিলার ঘরানার হবে নতুন সিরিজটি। আমার এবারের সিরিজেও নিশো থাকছেন। তার সঙ্গে থাকছেন তাসনিয়া ফারিণ। এছাড়া আরো কিছু চমক থাকবে দর্শকদের জন্য।’ তবে  বরাবরের মতোই সিরিজ নিয়ে চুপ থাকছেন নিশো। কিন্তু বিষয়টি নিয়ে কথা বললেন ফারিণ। নতুন সিরিজ এবং ওটিটিতে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কয়েকটি ওটিটির কাজ করলাম। দারুণ সাড়া পাচ্ছি। তবে নাটকের মতো বেছে বেছে ভালো গল্প পেলে তবেই কাজ করছি। নতুন এই সিরিজটিও সেই পছন্দের তালিকার, এটা বলার অবকাশ রাখে না।’ জানা গেছে, আগামী ডিসেম্বরে দেশের বিভিন্ন স্থানে ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে।