কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে শুক্রবার রাতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রোকসানা খাতুন (২২)। উপজেলার বিয়ারা গ্রাম থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। রোকসানা ঐ গ্রামের তাঁত শ্রমিক রাসেল হোসেনের স্ত্রী। কামারখন্দ থানার এসআই ইয়ামিন হোসেন জানান, শ্বশুরবাড়ির বসতঘরে ঝুলন্ত অবস্থায় রোকসানাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। তবে ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
