সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকরপুর চরের কাছে শুক্রবার যমুনা নদীতে পড়ে এক কৃষক নিখোঁজ হয়েছেন। তিনি শংকরপুর চরের ময়েজ মণ্ডলের ছেলে মোজাম মণ্ডল (৫৫)। খবর পেয়ে শনিবার স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায় তবে শনিবার দুপুরে এ খবর লেখা পর্যন্ত মোজাম মণ্ডলের সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বোহাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার শেখ বলেন, কৃষক মোজাম মণ্ডল শুক্রবার মরিচখেত দেখার জন্য তার বাড়ির কাছে যমুনা নদীর খাল সাঁতরে পার হচ্ছিলেন। এ সময় খালের মাঝখানে এসে পানিতে ডুবে নিখোঁজ হন।
