ইত্তেফাক রিপোর্ট
মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্য প্রদর্শনী এম্বিয়েন্তে বাংলাদেশি ৩৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত ৮ থেকে ১২ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে এটি অনুষ্ঠিত হয়।
এম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট বিশ্বের সবচেয়ে বড় এবং পরিচিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ভোগ্যপণ্য সামগ্রীর জন্য। ডাইনিং, রান্নার সরঞ্জাম, ঘর সাজানোর সামগ্রী, ফারনিশিং এবং অলঙ্করণের জিনিস, ইন্টেরিওর ডিজাইন, উপহার, গয়না প্রভৃতি পণ্যের সমাহার ঘটে। ফ্যাশনের অনুষঙ্গেও এই প্রদর্শনী বিশ্বসেরা।
গত তিন দশক ধরে বাংলাদেশ অংশ নিচ্ছে এম্বিয়েন্তে প্রদর্শনীতে এবং এই প্রদর্শনীর সাহায্যে পাট এবং পাটজাত পণ্য, হস্তশিল্পজাতীয় পণ্যের গুণগত মান উন্নয়নও হয়েছে অনেক। পাট ও পাটজাত পণ্য নিয়ে বাংলাদেশি প্রদর্শকেরা তাদের পণ্য প্রদর্শন করে।
ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাশেদুল করিম মুন্না বলেন, এই প্রদর্শনী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রচুর নতুন ক্রেতা আমাদের পণ্য সম্পর্কে প্রশ্ন করে এবং আগ্রহ দেখায়। এই বছর এম্বিয়েন্তে ৪ হাজার ৪শ’ জন প্রদর্শক এবং ১ লাখ ৪০ হাজার ক্রেতা অংশ নেন।
