দেলদুয়ারে সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মামা ও ভাগনের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:১৩

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

দেলদুয়ারে সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মামা ও ভাগনে র মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ঐ ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ (৩৫) ও টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস আলী। তিনি জানান, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ঐ দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরেদহ দুটি উদ্ধার করে।