টাটা মটরসে্র তৈরি সিআরডিআই ইঞ্জিন সম্বলিত টাটা-১২১২ গাড়িটি সম্প্রতি লঞ্চ হয়েছে। নিটল মটরস্ লিমিটেড রংপুর শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন নিটল মটরস্ লিমিটেডের প্রোডাক্ট প্রেসিডেন্ট এনায়েত হোসাইন বিপ্লব, এরিয়া সেলস ম্যানেজার মো. আলী ও রংপুর ব্রাঞ্চের ইনচার্জ মো. হাসানুল করিম
০০০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সমপ্রতি ফরট্রেস ডাটা সার্ভিসেস (এফডিএস বাংলাদেশ লি.)-এর সঙ্গে টেমেনস টি২৪ এর সর্বাধুনিক ডাটা প্ল্যাটফর্ম আরএইট টিএএফজে ভার্সনে রিইমপ্লিমেন্টেশন এর জন্য সমপ্রতি চুক্তি স্বাক্ষর করে। ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম সাহিদ রেজা, ইসি চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানুল্লাহ, এমডি ও সিইও কাজী মসিহুর রহমান, ফরট্রেসের এমডি রাজু মোহন দুরিয়ানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০০
এনসিসি ব্যাংকের “ব্যাংক গ্যারান্টি মডুউল ইন সিবিএস” শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে শেষ হয়েছে। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন
০০০০
ওয়ান ব্যাংক লিমিটেড এবং সফ্টওয়্যার শপ লি: (এসএসএল ওয়্যারলেস) এর মধ্যে সমপ্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ইভিপি এবং হেড অব ডিজিটাল এন্ড ইনক্লুসিভ ফাইনান্সিয়াল সার্ভিসেস গাজী ইয়ার মোহাম্মদ এবং এসএসএলের ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে, ওকে ওয়ালেট গ্রাহকরা এসএসএল ওয়্যারলেসের ২০০০ ই-কমার্স পার্টনার থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং ৩০% ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার পাবেন
