বিদেশ থেকে কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর জন্য আমাদের সরকার বৈধ প্রতিষ্ঠান এবং ব্যাংকিং চালু করেছেন। হুন্ডি ব্যবসা মানুষের নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়। মাত্র কয়েকটি টাকা বেশি মূল্য পেতে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে অপরাধ সংগঠনে সহায়তা করবেন না ও কষ্টার্জিত অর্থ খোয়াবেন না। হুন্ডি ব্যবসায়ী দেশ ও জাতির শত্রু এবং এটি ঘৃণিত কাজ। হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো মানে নিজ দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করা। হুন্ডি ব্যবসা বাংলাদেশে নিষিদ্ধ এবং কঠিন শাস্তিযোগ্য অপরাধ। আসুন নিজ দেশকে ভালোবাসি; বৈধ পন্থায় দেশে টাকা পাঠিয়ে দেশের সম্মানিত নাগরিক হিসাবে অন্তর্ভুক্ত হই।
মিজানুর রহমান, মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর
