৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

বিএসটিআই’র অভিযান

গতকাল নরসিংদী এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।

অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠানের মধ্যে রায়পুরা এলাকার আবেদা ট্রেডার্স, মাধবদী বাস স্ট্যান্ড এলাকার সাগর মটরস ও লিটার মেজার্স ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করে ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া নরসিংদী সদর ও বেলাবো এলাকার কাটাবন এন্ড কোং এর পাউরুটি পণ্যের মোড়কে এবং ফয়সাল স্টোর এর বিস্কুট পণ্যের মোড়কে ওজন, মূল্য, উত্পাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও উত্পাদনকারীর নাম উল্লেখ না থাকায়  ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। — প্রেস বিজ্ঞপ্তি