হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেবিনেট সচিব এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ারের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় হোমনায় তার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মরহুমের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারসহ পরিবারের সদস্য ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানান হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকার।
