নরসিংদী প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা:) উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক সবুজপাহাড় ডিগ্রি কলেজ মাঠ থেকে সম্প্রতি ছাত্র, শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামাসহ এলাকার ১৮টি মসজিদের মুসল্লিদের নিয়ে শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে। সুপ্রীম কোর্টের আইনজীবী আন্দালিব বিন রহমান তমাল এতে নেতৃত্ব দেন। পরে তিনি সমবেতদের উদ্দেশে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শান্তিশৃঙ্খলা বজায় রেখে নবিজীর (সা.) আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
