অপশক্তির শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে গণ-অনশন

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:১৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বানে গণ-অনশন করে সংগঠনটি। গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিলসহ শহিদ মিনারে জড়ো হয় সনাতন ধর্মাবলম্বীরা। পরে বেলা ১২টায় অনশন শেষে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে। অনশন চলাকালে শহিদ মিনারের মঞ্চে নেতৃবৃন্দ বক্তৃতাসহ নানা প্রতিবাদী গান পরিবেশনা করা হয়।