যশোরের শার্শা উপজেলায় বোমা তৈরিকালে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে রাসেদ আলীর (৩২) অবস্থা আশঙ্কাজনক । শনিবার দিবাগত রাতে বেনাপোলের পুটখালি গ্রামের নাসির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
রাশেদ ওই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। আহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি। তারা যশোর ২৫০ বেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পোর্ট থানার ওসি মামুন খান জানান, পুটখালি গ্রামের নাসির উদ্দিনের গোয়াল ঘরে শনিবার দিবাগত বেশ কয়েকজন বোমা তৈরি করছিল। হঠাৎ বিস্ফোরণে রাসেদসহ তিন আহত হন। বোমায় রাসেদের দুই হাত উড়ে যায়। আহত তিনজনকে যশোর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
