পাকিস্তানে প্রবেশের চেষ্টায় তোরখামে ভিড় করছে আফগানরা 

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২০:২৩

পাকিস্তানে প্রবেশের জন্য তোরখাম সীমান্তে ভিড় করে হাজার হাজার আফগান। শুক্রবার (২২ অক্টোবর) পুনরায় আন্তঃসীমান্ত পথচারীদের চলাচলের এ খবর পার্শ্ববর্তী দেশের বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেশি দেশ গুলো। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

তোরখাম সূত্রের বরাত দিয়ে ডন জানায় যে, সীমান্তে আফগানদের সংখ্যা অনেক বেশি ছিল। এ ভিড় ও আতঙ্ক রোধ করতে তোরখামে পাকিস্তান প্রশাসন  অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করতে বাধ্য হয়।

পাকিস্তানি কর্মকর্তারা সীমান্তে ভিড়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আফগান তালেবান সীমান্ত পারাপারে যানজট এড়াতে এবং তার আফগান নাগরিকদের জন্য লাউডস্পিকারে বারবার ঘোষণায় বলা হচ্ছিল যে, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কেবল পাকিস্তানে প্রবেশ করতে পারবে।

ইত্তেফাক/এএইচপি