মাদারীপুরের ১৩১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২২

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলায় দীর্ঘদিন যাবত্ ১৩১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য রয়েছে। এর মধ্যে একমাত্র কালকিনি উপজেলায়ই ৫১টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন যাবত্ প্রধান শিক্ষকের এ পদগুলো শূন্য থানায় বিভাগীয় প্রশাসনিক কাজসহ শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলায় বর্তমানে প্রধান শিক্ষকের ৪০টি পদ ও রাজৈর উপজেলায় আটটি পদ শূন্য রয়েছে। এছাড়া কালকিনি উপজেলায় ৫১টি এবং শিবচর উপজেলায় ৩২টি পদ শূন্য রয়েছে। জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। মাদারীপুর পৌর এলাকার পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, প্রধান শিক্ষক না থাকায় ক্লাস নেওয়ার পাশাপাশি দাপ্তরিক কাজও করতে হচ্ছে। এতে সমস্যার সম্মুখীন হচ্ছি। একই সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছিরউদ্দিন আহমেদ জেলায় ১৩১টি প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে বলে নিশ্চিত করে জানান, মাদারীপুরে প্রধান শিক্ষকদের শূন্য পদসংক্রান্ত তথ্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি শিগিগরই সমস্যার সমাধান হবে।