ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৭টির বা ১৫ দশমিক ২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬৭ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১১ দশমিক ৭০ টাকা বা ৭ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম লিমিটেডের ৫ দশমিক ২১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৪ দশমিক ৪৩ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৪ দশমিক ২১ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৪ দশমিক ০৪ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৪ শতাংশ, আরএকে সিরামিকের ৩ দশমিক ৯৮ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৩ দশমিক ৬৮ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ৩ দশমিক ১৩ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজের শেয়ার দর ৩ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।
